শিরোনাম :
নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বিচারপতি খায়রুল হকেক গ্রেফতারের দাবী

স্টাফ রিপোর্টার / ৪১৯ বার
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

53

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবী জানিয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক এবিএম আজরাফ টিপু।
জানা যায়, ইতিমধ্যে আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে খায়রুল হক পদত্যাগ করেছেন। সাবেক এই প্রধান বিচারপতি হাসিনার নির্দেশে ফরমায়েশী রায় দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান অবৈধ ঘোষণা করে বাংলাদেশের রাজনীতিতে সংঘাতকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়ে ইতিহাসের খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
এর পর থেকে রাজনৈতিক কারণে যতসব অশান্তি , সংঘাত, সংঘর্ষ, হত্যা, গুম, দমন, নিপীড়ন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন, আগের রাতেই ভোট ডাকাতি বা ডামি নির্বাচন করার সুযোগ পেয়েছে হাসিনা,
তার জন্য এই ব্যক্তিই দায়ী। যিনি কি না এই রায় দেয়ার পর প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে মাত্র ১২ লাখ টাকা অনুদানের নামে ঘুষ নিয়েছিলেন।
শুধু পদত্যাগ নয়, রাজনীতিতে অশান্তি , সংঘাত, সংঘর্ষ, হত্যা, গুম, দমন, নিপীড়নের দায়ে এর বিচার করতে হবে।তাকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ