শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালাকানুন বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার / ৪৩৩ বার
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

152

ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালাকানুন বাতিলের দাবি জানানো হয়েছে। সাংবাদিকদের কন্ঠরোধ করতে কখনো সাইবার নিরাপত্তা আইন কখনো অফিস সিক্রেসি আইনের নামে চরম হয়রানি করা হয়েছে। গণমাধ্যম ও সাংবাদিকের ওপর চাপিয়ে দেওয়া সকল কালা-কানুন বাতিল করে ওই সকল আইনে মামলার শিকার সাংবাদিকদের সকল মামলা প্রত্যাহার, মুক্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বিএমএসএফ।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, স্বাধীনতার পর থেকে সকল রাজনৈতিক দলের সরকারই সাংবাদিকদের কন্ঠনালী, হাত-পা, চেপে ধরে শরীর অবস করে দিয়েছে । কথায় কথায় মামলা-হামলা যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। সাংবাদিকরা দূর্ণীতি-অনিয়মের বিরুদ্ধে কিছু লিখুক কোন সরকারই তা চাইতো না বরং দূর্ণীতিকে উসকে দিত। যার ফলে সরকারের চাকরিজীবী-মাফিয়ারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার সুযোগ পেয়েছে। সাংবাদিকদের ওপর দমনপীড়নের দীর্ঘ মেয়াদি বেড়াজাল থেকে মুক্তি চায়, সাংবাদিক সুরক্ষা আইন চায়।
সাংবাদিকরা আশা করছে, রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন এ সরকার দীর্ঘদিনের বিতর্কিত এ আইন গুলো সংশোধনের মাধ্যমে কাজের সুযোগ করে দেবেন।
বিবৃতিতে আরো বলা হয়, পতিত স্বৈরাচারের এ সকল আইনের যাতাকলে দেশের সহস্রাধিক সাংবাদিককে মামলার নামে পুলিশি নির্যাতন-জুলুম, রিমান্ডের নামে অত্যাচার করা হয়েছে। অবিলম্বে এ আইনের আওতায় মামলার শিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয় (সংবাদ বিজ্ঞপ্তি)

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ