শিরোনাম :
ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

নরসিংদী জেলা বিএনপির বিজয় উদযাপন

স্টাফ রিপোর্টার / ৪৪৩ বার
আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

33

ছাত্র জনতার এক দফা এক দাবীতে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে গতকাল সোমবার স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন ঘটে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন। ছাত্র জনতার এই বিজয়কে উৎসাহ উদ্দীপনার মাঝে উদযাপন করেছে নরসিংদী জেলা বিএনপি। মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড় ২৪ গণ অভ্যুত্থানে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ চত্বরে এই বিজয় উদযাপন করা হয়।
নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. বাসেত’র সভাপতিত্বে বিজয় মঞ্চে মোবাইলে সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
এসময় আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, ফারুক উদ্দিন ভূইয়া, আমিনুল হক বাচ্চু,শাজাহান মল্লিক, রবিউল ইসলাম রবি, মনিরুল হক জাবেদ, আওলাদ হোসেন মোল্লা, আব্দুর রউফ ফকির রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জেলার বিভিন্ন স্থান থেকে বিজয় মিছিল নিয়ে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ