শিরোনাম :
শিবপুরে সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মনজুর এলাহীকে বৈধ প্রার্থী ঘোষণা নির্বাচন কমিশনের: আরিফ মৃধা’র আপীল খারিজ ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

নরসিংদী জেলা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ৪৩ জন গ্রেফতার।

মাইনউদ্দিন সরকার / ৫৮২ বার
আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

33

রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়।


শিবপুর মডেল থানা রবিবার ( ৩০ জুন) রাতে তেলিয়া এলাকা থেকে ০৫ কেজি গাঁজা উদ্ধারসহ খন্দকার মোঃ মনির হোসেন@পাগলা মনির(৩০) নামের ০১ জন গ্রেফতার করেছে। পলাশ থানা পুলিশ রবিবার ( ৩০ জুন) সকালে ভাগ্যেরপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোঃ হামিদ (২৩) নামের ০১ জন গ্রেফতার করে। অপর একটি অভিযানে রায়পুরা থানা পুলিশ পরোয়ানা মূলে-১৮ জন গ্রেফতার করেছে। অন্যান্য ইউনিট বিভিন্ন অপরাধে আরো ২৩ জন গ্রেফতার করে। উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট-১৫৮টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
গ্রেফতার ও গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ