শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

নরসিংদীতে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারবৃন্দের ২০২৪ – ২৫ অর্থবছরের এপিএ স্বাক্ষর সম্পাদন

মাইনউদ্দিন সরকার / ৫৪০ বার
আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

86

নরসিংদী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দের মধ্যে ২০২৪ ২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর সম্পাদন হয়েছে। রবিবার (৩০ জুন) নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পাদনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এপিএ সম্পর্কে বলেন, প্রত্যেক কাজের একটি ফ্রেমওয়ার্ক হিসেবে এটি কাজ করবে এবং লক্ষ্য পূরণে এটি একটি দিক নির্দেশক হিসেবে কাজ করবে। সর্বজনীন পেনশন স্কীমকেও এবছরের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে নেওয়ার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন। এপিএ এর টার্গেট শতভাগ অর্জনে আন্তরিক ও সচেষ্ট হওয়ার জন্য সকল ইউএনও দের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন।
এসময় নরসিংদী জেলার ৬ টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ