শিরোনাম :
ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

জার্মান সফরে ইআরডি প্রতিনিধি দলকে রাষ্ট্রদূত মোশাররফ ভুঁইয়ার শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার / ৫৩৬ বার
আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪

26

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আগামী দুই বছরের (২০২৪-২৬) জন্য জার্মান-বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগিতার আলোচনায় সভায় যোগ দিতে বার্লিন সফরে রয়েছে। সভার উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মোশাররফ ভুইয়া এনডিসি। সভায় জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রকের রাজ্য সচিব ডঃ বারবেল কফলার উপস্থিত ছিলেন। জার্মান সরকারের সম্ভাব্য ঋণ ও সহায়তা চূড়ান্ত করতে দুই পক্ষ আলোচনা করছে।
১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ইউরো ঋণ ও উন্নয়ন সহায়তা প্রদান করেছে যা জলবায়ু ও শক্তির স্থায়িত্ব, অর্থনৈতিক উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবহৃত হচ্ছে।
জার্মানি আমাদের রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্যস্থল। দুই দেশের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে। যা প্রতি বছর ১০ বিলিয়ন ইউরোরও বেশি। জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার এবং অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশ ও জার্মানির মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
এছাড়াও বাংলাদেশ প্রতিনিধিদল বাংলাদেশ হাউসও পরিদর্শন করেন। রাষ্ট্রদূত মো: মোশাররফ হোসেন ভূইয়া স্বাগত জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ