শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

নরসিংদীতে রিকশা চালকদের মাঝে জেলা বিএনপির পানি ও ছাতা বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫৯৯ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

165

তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশের বেশ কয়েকটি বিভাগের জনজীবন। একাধিক জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে খেটে খাওয়া মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন। তীব্র দাবদাহ উপেক্ষা করেই মাঠেঘাটে কাজ করছেন তারা, চালাচ্ছেন রিকশা, ঠেলাগাড়ি,অটো। খেটে খাওয়া মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্য তাদের মাঝে সুপেয় পানি ও ছাতা বিতরণ করেছে নরসিংদী জেলা বিএনপি। সোমবার (৩০ এপ্রিল) দুপুরে নরসিংদীর ডিসি রোডে চলাচলকারী রিকশা ও অটো চালকদের মাঝে সুপেয় পানি ও ছাতা বিতরণ করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.বাসেদ,একেএম গোলাম কবির কামাল,আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি,রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, শহর বিএনপির মনিরুল হক জাবেদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদূৎ, জেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম টিটুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ