শিরোনাম :
নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

নরসিংদীতে ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা

স্টাফ রিপোর্টার / ৫৪৩ বার
আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

55

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে এক ইউপি সদস্যকে দিনে দুপুরে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে পাকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ রুবেল মিয়া (৩৪) ভূঁইয়ম গ্রামের মৃত শাহাজান মিয়ার ছেলে। সে আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নরসিংদীর একটি আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পাকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌঁছলে আগে থেকে উৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেল গতিরোধ করে। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে দুর্বৃত্তরা পরপর দুই রাউন্ড গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে তারা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত করে কোনো রকম বাঁধা ছাড়াই দুর্বৃত্তরা বীরদর্পে এলাকা ত্যাগ করে।
এবিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্হলে পৌঁছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। দ্রুত আমরা আসামীদের গ্রেপ্তার ও সনাক্ত করতে পারবো।
পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ