শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার / ৬৮২ বার
আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

105

নরসিংদীর শিবপুরে ২০১১ সালের ১৫ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নরসিংদী জেলা পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত “দৃপ্ত শপথ” স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এস.এ.এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার  রায়পুরা সার্কেল, আফসান- আল-আলম, সহকারী পুলিশ সুপার,শিবপুর সার্কেল, মোঃ মেসবাহউদ্দিন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন, বেলাবো থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, বিভিন্ন থানার উপপরিদর্শক (এসআই) সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ। এ-সময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল।
পুষ্পস্তবক অর্পণ শেষে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ২০১১ সালের ১৫ জানুয়ারি। কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দেশপ্রেমিক ১০ জন পুলিশ সদস্য। সেদিন নরসিংদী জেলা পুলিশ লাইনে নির্বাচনী ব্রিফিং-এ যোগদানের উদ্দেশ্যে বেলাব থানা থেকে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে ট্রাকের সাথে পুলিশ পিক-আপের মুখোমুখী সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর (তদন্ত) সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। নিহত পুলিশ সদস্যরা হলেন বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ (৪০), কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ