শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

নরসিংদীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট

স্টাফ রিপোর্টার : / ৭১৪ বার
আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

194

নরসিংদীর পলাশে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে পলাশের খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল ভূইয়া (২৬) শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিচর গ্রামের আবুল ভূইয়ার ছেলে। সে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে শ্রমিকের কাজের পাশাপাশি গোপনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্য হয়ে কাজ করতো।
পলাশ থানার ওসি ইকতিয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও হিজবুত তাহরীর বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় সন্ত্রাস বিরুধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ