শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ২৭ মামলার পলাতক আসামীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ

মাইনউদ্দিন সরকার / ৮৬১ বার
আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

199

ডাকাতি,অস্ত্র ও মাদকসহ ২৭ মামলার পলাতক আসামীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর জেলার বাঘের বাজার থেকে তাকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে নরসিংদী সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ সাংবাদিকদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত আপেল মাহমুদ নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া পুরানপাড়ার মৃত নওয়াব আলীর ছেলে।


সাংবাদিক সম্মেলনে শহীদুল ইসলাম সোহাগ জানান,নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর নির্দেশনায়,বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া’র নেতৃত্বে এসআই আব্দুল গাফফার গাজীপুর জেলার বাঘের বাজার থেকে তাকে আটক করেন।
আটককৃত আসামী আপেল মাহমুদ এর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, ১১টি ডাকাতি প্রস্তুতি, ৬টি অস্ত্র, ১ টি বিস্ফোরক ও ২টি মাদক মামলাসহ ২৭ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর মধ্যে নরসিংদী মডেল থানায় রয়েছে ১৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ