শিরোনাম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

মনোহরদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতিনিধির নাম / ৭১৯ বার
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

200

মনোহরদী সংবাদদাতাঃ নরসিংদীর মনোহরদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে মনোহরদী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ৫ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, একাডেমিক সুপারভাইজার আব্দুল জলিল মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুর রহমান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ