শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

যশোরে জেলা গোয়েন্দা পুলিশের সফল অভিযান

মাইনউদ্দিন সরকার / ৮৫৪ বার
আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩

214

পৃথক ৩টি অভিযানে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা এবং ০১ টি তক্ষক উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রুপন কুমার জানান, মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপ পরিদর্শক রাজেশ কুমার দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে কোতয়ালী মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর বটতলা মোড়ে অভিযান চালিয়ে ১৩০ পিছ ইয়াবাসহ মোক্তার হোসেন বাবু, আল আমিন হোসেন,সহিদ হোসেন, রাকিবুল ইসলাম, ও রাজ আহম্মেদসহ ৫ জনকে গ্রেফতার করেন। একই দিন রাতে এসআই শেখ আবু হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানাধীন মাটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে সরীসৃপ প্রাণী তক্ষকসহ করিম হোসেন ও হাফিজুর রহমান নামে দুজনকে গ্রেফতার করেন।
এদিকে অপর আরেকটি অভিযানে এসআই শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম ও ৪০ পিছ ইয়াবাসহ মহিদুল ইসলাম ও শামীম ওরফে কালু নামে দুজনকে গ্রেফতার করেন।
গ্রেফতাকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানা ও শার্শা থানায় পৃথক পৃথক তিনটি এজাহার দায়ের করেছেন জেলা গোযেন্দা পুলিশের এসআই রাজেশ কুমার দাশ, শেখ আবু হাসান, শাহিনুর রহমান ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ