শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

নরসিংদীতে আশরাফ সরকারের আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আশিকুর রহমান / ১১৫২ বার
আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

130

এশিয়া মহাদেশের বৃহত্তম প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের নেয় নরসিংদীতেও আলোচনা সভা মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩জুন) সন্ধ্যায় নরসিংদী শহরের সুতাপট্টির মোড়ে শহর যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকার এর উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ দলের শরিক দল বাংলাদেশ গন আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ সরোয়ার হোসেন।
আশরাফ হোসেন সরকার বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙালি জাতির মুক্তির সংগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলো এই দল। আওয়ামী লীগের হাত ধরেই রচিত হয়েছে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধের প্রতিটি আন্দোলন সংগ্রাম। ১৯৪৯ সালের ২৩ জুন দল প্রতিষ্ঠার পর থেকে, টানা ৭৪ বছর ধরে বাংলাদেশের রাজনীতির অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম, সৃষ্টি, অর্জন ও উন্নয়নের ইতিহাস। এই দল প্রতিষ্ঠার সময় তরুণ শেখ মুজিবুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পান। প্রতিষ্ঠাকালীন নেতা হিসেবে, শুরু থেকেই দেশজুড়ে নেতাকর্মীদের আস্থার প্রতীকে পরিণত হন তিনি, রাজনৈতিক দূরদর্শিতার বলে বাংলাদেশ আওয়ামী লীগের একচ্ছত্র কাণ্ডারী হয়ে ওঠেন দ্রুততম সময়ের মধ্যে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন। আমৃত্যু দেশসেবার কাজে ব্ কর্মকাণ্ড রোধ করতে। তাই আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা যেন আবার দিয়ে উঠতে না পারে। স্বাধীনতা পক্ষের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। জনগনের সামনে সরকার উন্নয়ন তুলে ধরতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
আরও বক্তব্য রাখেন, নজরপুর ইউনিয়নের সাবেক সভাপতি ইসমাইল হোসেন মাস্টার, নজপুর ইউপি সদস্য ফারুক মিয়া, জেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, সাবেক ছাত্রনেতা মুরাদ হাসান নিছার, সাবেক যুবলীগ নেতা রিপন মিয়া, আওয়ামী লীগ নেতা বন্যা ভূঁইয়া, সেলিম মিয়া, আলী হোসেন, জুয়েল মিয়া প্রমুখ। এছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় দারুল উলুম দত্তপাড়ার মাদ্রাসার শিক্ষক মাওলানা আসাদুজ্জামান বঙ্গবন্ধু ও তার পরিবার এবং সকল নেতাদের রুহের আত্মার মাগফেরাত এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন। পরে রংবেরঙের আতশবাজি ফোটানো এবং কেক কাটা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ