
চেতনা রিপোর্টঃ নরসিংদীতে আইন পেশায় এড. এম. এ হান্নান ভূঞা’র ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, পরিকত আপীল বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও জেলার প্রথম পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনসহ আইন পেশায় সক্রিয় গৌরবের সাথে ৫০ বছর অতিবাহিত করেছেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব এম এ হান্নান ভূঁইয়া। এ উপলক্ষ্যে রোববার (২৪ সেপ্টেম্বর) নরসিংদী জেলা আইনজীবী সমিতির হলরুমে সমিতির কার্যনির্বাহী সংসদ ২০২৩ এর আয়োজনে এই সূবর্ণ জয়ন্তী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা বিজ্ঞ সিনিয়র ও দায়রা জজ মোসতাক আহমেদ, জেলা বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বেগম মেহেরুন্নেছা, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এড: এ কে এম আফজাল-উল মুনিরসহ আইনজীবী সমিতি নরসিংদী’র সকল সদস্যগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব নজরুল ইসলাম রিপন।