শিরোনাম :
নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

নরসিংদীর জেলা প্রশাসকের সাথে নবগঠিত নরসিংদী জেলা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির নাম / ৭৫৫ বার
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

199

চেতনা রিপোর্টঃ নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম এর সাথে নবগঠিত নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম এর হাতে জেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির তালিকা তুলে দেয়া হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, নবগঠিত জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার, নির্বাহী সদস্য সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি ও দৈনিক বর্তমান দিনের জেলা প্রতিনিধি আশাদ উল্লাহ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ ও খাস খবর পত্রিকার সম্পাদক মো: কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং মাইটিভির তৌহিদুর রহমান মিঠুন, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনি উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে গাজী ভবনের দ্বিতীয় তলায় জেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। জেলার প্রবীণ সাংবাদিক এম এ সালাম রানা’র সভাপতিত্বে ও উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপনকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারকে সাধারণ সম্পাদক করে তের সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন, নির্বাহী সদস্য সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চেতনা টিভি’র সিইও এবিএম আজরাফ টিপু।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ