শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

নরসিংদীর পুলিশ সুপারের সাথে নবগঠিত নরসিংদী জেলা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির নাম / ৮১৫ বার
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

69

চেতনা রিপোর্টঃ নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় নরসিংদী পুলিশ সুপারের হাতে জেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির তালিকা তুলে দেয়া হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, নবগঠিত জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার, নির্বাহী সদস্য সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি ও দৈনিক বর্তমান দিনের জেলা প্রতিনিধি আশাদ উল্লাহ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ ও খাস খবর পত্রিকার সম্পাদক মো: কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং মাইটিভির তৌহিদুর রহমান মিঠুন, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনি উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে গাজী ভবনের দ্বিতীয় তলায় জেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। জেলার প্রবীণ সাংবাদিক এম এ সালাম রানা’র সভাপতিত্বে ও উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপনকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারকে সাধারণ সম্পাদক করে তের সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন, নির্বাহী সদস্য সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চেতনা টিভি’র সিইও এবিএম আজরাফ টিপু।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ