শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

বর্তমান সরকারের আমলেই দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে –শিল্পমন্ত্রী

প্রতিনিধির নাম / ১১২৩ বার
আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
hdr

216

চেতনা রিপোর্টঃ বর্তমান সরকারের আমলেই দেশের শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা ব্যবস্থার ওপর। একইসঙ্গে সম্মানিত হয়েছেন দেশের শিক্ষকরাও। শনিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনা’র বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহীদুর রহমান, উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ জলিল মিয়া। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, জিপিএ-৫ প্রাপ্তসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনোহরদী উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মো: আতিকুল হোসেন  মিলন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ