শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মনোহরদীতে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম / ৮৪২ বার
আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

80

মনোহরদী সংবাদদাতা: ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র কেন্দ্রীয় কর্মসুচী’র অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সাড়ে চার দশকে গত এক যুগেরও বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করছে দলটি। ভোটাধিকার ফিরিয়ে আনতে ও দলীয় চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়েই এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটি রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে শ‌নিবার (২ সে‌প্টেম্বর) বিকেলে মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর তামাককান্দা এলাকায় নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এর নিজ বাড়িতে মনোহরদী উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা সহ দলীয় চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী-৪ আসনের বিএনপি’র সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ সরকার দুলন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ওলামা দলের আহবায়ক হাজী ওসমান গনী, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, বড়চাপা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার হোসেন গুলশান, চরমান্দালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শাহান শাহ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠ‌নের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠা বার্ষিকীতে গত কয়েক বছর ধরে একই ধরনের কর্মসূচি পালন করে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় এবার সরকারকেও বিশেষ বার্তা দিতে চান তারা। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদীদের যূথবদ্ধ শক্তিমঞ্চ এই দল গঠন করেন।

পরে আলোচনা সভা শেষে সা‌বেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ