শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সুষ্ঠ নির্বাচনী পরীক্ষা দিতে ভয় পায় : ড. আব্দুল মঈন খান

স্টাফ রিপোর্টার / ৭৩৪ বার
আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

156

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন রাজনীতির মাঠের পরীক্ষা। আওয়ামীলীগ সুষ্ঠু নির্বাচন নামক পরীক্ষা দিতে ভয় পাচ্ছে। বিদেশিরা বাংলাদেশের সত্যিকার চিত্র বুঝে গেছে। যার ফলে তারাও বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের পথে, যার ফলে উন্নয়নশীল দেশের জোট ব্রিকস এর সদস্যপদ পায়নি।
গত শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার চর নগরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, সারাবিশ্ব স্বীকার করে নিয়েছে গণতান্ত্রিক উপায়ে একটি মাত্র পথ রয়েছে, কীভাবে নেতৃত্ব নির্দিষ্ট করা যায়, সেই পথ হচ্ছে নির্বাচন এবং সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দেশের ১২ কোটি ভোটার যাকে খুশি তাকে ভোট দেবে। রাজনীতিকের পরীক্ষা হচ্ছে ভোট, কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সেই পরীক্ষা দিতে ভয় পাচ্ছে কেন? গণতন্ত্র কারও ব্যক্তিগত বা কোন দেশের বিষয় নয়। গণতন্ত্র হচ্ছে একটি বৈশ্বিক বিষয়। দুনিয়ার সব মানুষ, সব জায়গায় গণতন্ত্রের দাবি জানাতে পারে, সেটাই তারা করছে।
তিনি বলেন, আজকে এদেশের দরিদ্র মানুষ আজকে বাজারে গিয়ে বাজার করতে পারে না, বাজারের ব্যাগ শূন্য হাতে নিয়ে ফিরে আসতে হয়। কারণ দেশের অর্থনীতি আজ সরকারের দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে।
উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কেন্দ্রীয় বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সহ পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ