শিরোনাম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

মূল্য বৃদ্ধি করে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দোকানিকে জরিমানা

রায়পুরা প্রতিনিধি / ৭১২ বার
আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

190
  • নরসিংদীর রায়পুরায় মূল্য বৃদ্ধি করে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলার পৌর শ্রীরামপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শফিকুল ইসলাম।
    নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলায় শ্রীরামপুর বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভোক্তাঅধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী এক দোকানিকে ৫ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ