শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

রায়পুরায় জাতীয় শোক সভা ও উঠান বৈঠক

শফিকুল ইসলাম / ৭১০ বার
আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

128

নরসিংদীর রায়পুরা উপজেলার পশ্চিমাঞ্চলের চরসুবুদ্ধি ইউনিয়ন তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে জাতীয় শোক সভা ও উঠান বৈঠক করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫(রায়পুরা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাবেক অন্যতম সদস্য এডঃএবিএম রিয়াজুল কবির কাওছার।
আজ শুক্রবার (২৫ আগষ্ট) উপজেলার পশ্চিমাঞ্চলের চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ইতলা বাজার মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে, বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সরকার এর সভাপতিত্বে জাতীয় শোক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্য হয়ে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান এবং জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের শোকাহত আগষ্ট মাসের গভীর সমবেদনা শ্রদ্ধাঞ্জলি জানান।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এড:এবিএম রিয়াজুল কবির কাওছার বক্তব্যে বলেন,যদি আমাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেন এবং আমি জাতীয় সংসদ নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, আমি নরসিংদী-৫(রায়পুরা) আসনের দূর্গম চরাঞ্চলের নিলক্ষা ইউনিয়ন থেকে মুছাপুর ইউনিয়নের গৌরীপুর পর্যন্ত সর্বপ্রথমে মেঘনা নদীর বাধ নির্মাণ করব। দ্বিতীয় পর্যায়ে আমি আরও কাজ করবো নরসিংদী-৫(রায়পুরা)আসনটিকে তিনটি উপজেলায় বিভক্ত করে দিব।ইনশাল্লাহ।
এ সময়ে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ভুঁইয়া,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম করিম,উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃহান্নান সরকার, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি হারুন-উর রশিদ,আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, নরসিংদী জেলা শহর আওয়ামীলীগ সাবেক সদস্য মশিউর আলম কনক,মাহবুব আলম,নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ এনায়েত উল্লাহ ভুইয়া,নরসিংদী জেলা কৃষকলীগ সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন ভুঁইয়া,চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাবেক সভাপতি বাদল মোল্লা, হাইরমারা ইউপির সদস্য সাইফুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আঃবাতেন, রাজীবসহ সকল ইউনিয়নের তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীবৃন্দসহ উপস্থিত ছিলেন। বক্তব্যে সকল নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য থাকার আহবান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ