শিরোনাম :
অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে…..
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিবপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার / ৬৬১ বার
আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

176

নরসিংদীর শিবপুরে নিজ বাড়িতে ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে ফুলু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চন্ডীবর্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলু মিয়া মৃত আলাউদ্দিনের ছেলে।
উপজেলার দুলালপুর ইউপি সদস্য তাইবুল ইসলাম জানান, আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে নিহত ফুলু মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী মহাসিন তার পিতা নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে সে আউমাউ করে ডাকাডাকি করলে আশেপাশের লোকজন এসে আমাকে জানালে আমি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লাকে জানাই।
ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা এ বিষয়ে জানান, ইউপি সদস্য তাইবুল আমাকে খবর দিলে আমি পুলিশ কে জানাই।
শিবপুর মডেল থানার উপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ