শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

রায়পুরার আ.লীগ নেতা পার্থকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় সর্বমহলে নিন্দা

শফিকুল ইসলাম / ১৫৮৯ বার
আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

117

নরসিংদীর রায়পুরা-৫ আসনের ছয় ছয় বারের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির জেষ্ঠ্য সন্তান ও রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থকে জড়িয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, গুজব ও ভিত্তিহীন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, রায়পুরা চেয়ারম্যান ফোরাম সহ সর্বস্তরের তৃণমূলের নেতৃবৃন্দরা।
২১ আগষ্ট (সোমবার) বিভিন্ন জাতীয় দৈনিক জাতীয় অনলাইন নিউজ পোর্টালে ‘নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ছয় ছয় বারের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু’র ছেলে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ’র বিরুদ্ধে রায়পুরা পৌর ছাত্রলীগ ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীরকে সংসদ সদস্যের সন্তানের নির্দেশে অব্যাহতি শিরোনাম প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রায়পুরা পৌর ছাত্রলীগ সভাপতি এস এম আবু সালেহ (রাতুল)। প্রতিবাদলিপিতে বলা হয়, এ ধরনের মিথ্যা, বানোয়াট, গুজব ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশিত করায় নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ছয় ছয় বারের সংসদ সদস্যের সন্তান উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ রাজনৈতিক,সামাজিক ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি করায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করেন।পৌর ছাত্রলীগ ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীর যুদ্ধ অপরাধী মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে তার ফেসবুক আইডি ( সামাজিক যোগাযোগ) থেকে শোক জানিয়ে দুঃখ প্রকাশ করেন। সারাদেশে ছাত্রলীগের কিছু সংখ্যক নেতাকর্মী এ ধরণের পোস্ট দেওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক বিরোধী কাজ করায় অনেক নেতাকর্মীকে অব্যাহতি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ রায়পুরা পৌর শাখার ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীরকে তার স্বীয়পদ থেকে অব্যাহতি দেন। আমার ও আমার দলের সাধারণ সম্পাদক এর বক্তব্য না নিয়ে মনগড়া মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় রায়পুরা পৌর ছাত্রলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রায়পুরা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ প্রতিনিধিকে জানান,এই অব্যাহতির বিষয়ে আমি কিছুই জানি না। আমি বর্তমানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে আমার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে নিয়ে বিগত সময়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পূনরায় ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সাংগঠনিকভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমাকে জড়িয়ে বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বনোয়াট ও উদ্দেশ্যপ্রনীত। আমার ও আমার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় করার হীন প্রচেষ্টা। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রায়পুরা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খাঁন (রাসেল) প্রতিনিধিকে জানান, পৌর ছাত্রলীগ ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীরকে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির নির্দেশে সাংগঠনিক নিয়মানুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অব্যাহতি বিষয়ে বর্তমান সংসদ সদস্যের সন্তান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থকে জড়িয়ে অযথা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশের স্ট্যার্টাস দেওয়ার কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে পৌর ছাত্রলীগ ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তাছাড়া এই বিষয়ে রায়পুরা উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি আল-আমিন প্রতিনিধিকে আরও জানান,পৌর ছাত্রলীগ ১ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীরকে সাময়িক সময়ে জন্য তাকে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির নির্দেশে সাংগঠনিক নিয়মানুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অব্যাহতি বিষয়ে নরসিংদী-৫ (রায়পুরা)আসনের ছয় ছয় বারের সংসদ সদস্যের সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থকে অযথা দোষী করা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ