শিরোনাম :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় অস্ত্র ও কার্তুজসহ আটক ২

স্টাফ রিপোর্টার / ৭৯৭ বার
আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

187

অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে নরসিংদী রায়পুরা থানা পুলিশ একটি ওয়ানশূটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করেছে। অস্ত্র ও কার্তুজসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। তিনি জানান, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় চলমান অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (২১ আগস্ট) রাতে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান এর তত্ত্বাবধানে রায়পুরা থানাধীন বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের এসআই মুরাদ হোসেন সংগীয় ফোর্স অভিযান পরিচলনা করে নরসিংদী রায়পুরা থানাধীন পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজারের পিছনের রাস্তা থেকে হতে ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও মোঃ ইয়াছিন নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুইজনই রায়পুরা থানাধীন মধ্যনগর পশ্চিম পাড়ার বাসিন্দা। এ সংক্রান্তে রায়পুরা থানায় মামলা রুজু করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ