শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

পুলিশের এসআই আদনানের ওপর হামলাকারী আটক

 স্টাফ রিপোর্টার : / ৬৮৭ বার
আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

167

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আদনানের ওপর হামলাকারীকে আটক করেছে নরসিংদী জেলা পুলিশ। শনিবার (১৯ আগস্ট) গভীর রাতে নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহু চত্বর থেকে তাকে আটক করে স্থানীয় পুলিশ। আটককৃত ব্যক্তি সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে সাইফুল। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকসংক্রান্ত সহ একাধিক মামলা ও ৩টি সাধারণ ডায়েরি রয়েছে। এছাড়াও সে ডিএমপি ও স্থানীয় পুলিশের হাতে বেশ কয়েকবার আটক হওয়ার রেকর্ড রয়েছে বলেও জানা যায়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, তার চালচুলা নেই। নেই কোনো মোবাইল নম্বরও। সে কারণে তাকে খুঁজে বের করতে একটু সময় লেগেছে। পুলিশের ওপর হামলার অবশ্যই সুনির্দিষ্ট কারণ রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আটককৃত অপরাধীকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজন হলে আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এর মূল রহস্য উদ্‌ঘাটন করব। এ ঘটনার সঙ্গে কোন নাশকতার আলামত রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা সবকিছু মাথায় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করছি। আশাকরি খুব দ্রুত বিস্তারিত জানাতে পারব।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ