শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

নরসিংদীতে ডিবির পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক-৪

  স্টাফ রিপোর্টার : / ৭০৫ বার
আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

154

নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া ও শালিধা এলাকা হতে পৃথক অভিযান চালিয়ে ২০ (বিশ)কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ । তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন। আটককৃতরা হলেন, নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া এলাকার মৃত আঃ মোতালিব মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৫৫), মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের মোজাম্মেলের স্ত্রী আখি বেগম (৩০) একই গ্রামের কাজল মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪০) ও সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫)। রোববার (২০ আগস্ট) রাত ৮ টায় জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া (রাঙ্গামাটিয়া) এলাকার সিরাজুল উলুম মাদ্রাসার পাশে হতে ১২ কেজি গাঁজাসহ জাকির হোসেন, আখি বেগম ও হনুফা বেগম নামে ৩ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেন। একই দিন অপর আরেক অভিযানে ডিবির আরেকটি দল পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড ৮ (আট) কেজি গাঁজা সহ সাইদুর রহমান নামে অপর আরেক মাদক কারবারিকে আটক করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ