শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নরসিংদীতে জামায়াত ইস্যুতে ৭ ছাত্রলীগ নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার / ৭৭৩ বার
আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

198

জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের ৭ নেতাকে বহিষ্কার করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ। গত বৃহস্পতিবার ১৭ আগস্ট জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এই তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন- মাধবদী থানা শাখার সহ-সভাপতি সুজন ভূইয়া এবং একই থানার পাইকারচর ইউনিয়নের সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক জে এস জুনাইদ, পলাশ উপজেলার সহ-সভাপতি মো. নাসিম মিয়া ও একই উপজেলার জিনারদী ইউনিয়নের সহ-সভাপতি হাফিজুর রহমান এবং বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক সাকিব আহমেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, “বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা আদালতের মাধ্যমে প্রমাণিত জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে বেহেস্তের মেহমান, কুরআনের পাখিসহ নানা ধরনের উপমা দিয়ে প্রশংসা করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে”।
“জামায়াত নেতার মৃত্যুর পর বহিষ্কৃতরা তাদের নিজেদের ফেসবুক আইডিতে সাঈদীর প্রশংসা করেছেন। ছাত্রলীগের রাজনীতি করে অথচ জামায়াত নেতার প্রশংসা করার মানে হচ্ছে, সে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের কমিটিতে ঘাপটি মেরে ছিল। যেহেতু তারা দলের আদর্শ বর্হিভূত কাজ করেছে এবং দলীয় আদর্শে বিশ্বাসী নয়। তাই তাদেরকে বহিষ্কার করা হয়েছে, বলেন আহসানুল ইসলাম রিমন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ