শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

নরসিংদীতে পুলিশের উপপরিদর্শক আদনান গুপ্ত হামলার শিকার

স্টাফ রিপোর্টার / ৬৮৫ বার
আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

75

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আদনান গুপ্ত হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নরসিংদী মডেল থানার সামনে এ গুপ্ত হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার দুই দিন হলেও এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা পর্যন্ত হয়নি। আহত পুলিশ কমকর্তা আদনান ময়মনসিংহ জেলার পাগলা থানার বীরখারুয়া গ্রামের এটিএম খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, থানার পাশেই এক বাসায় পুলিশের উপপরিদর্শক আদনান তার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে থানায় ডিউটি অফিসারে দায়িত্ব পালনকালে কাজের ফাঁকে রাত সাড়ে ১২টার দিকে থানা থেকে বের হয়ে বাসায় যান খাবার খেতে। খাবার খেয়ে থানায় আসার পথে থানার সামনে ঈদগাহের কোনায় আসা মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা হামলাকারী কিছু বুঝে ওঠার আগেই পিছন দিক থেকে কাঠ বা বাঁশ দিয়ে আদনানের মাথায় পর পর উপর্যুপরি কয়েকটি আঘাত করে। এসময় তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে ডাক চিৎকার শুরু করেন। তখন হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। থানার একশো গজের মধ্যে নির্জন এই স্থানে মাঝ রাতে কেউ উদ্ধার করতে না আসায় পরে তিনি নিজেই রক্তাক্ত মাথা চেপে ধরে থানার ভিতরে গিয়ে ডিউটিরত পুলিশ সদস্যের সামনে গিয়ে পরে যান। তার এই অবস্থা দেখে ওই পুলিশ সদস্যের ডাক চিৎকারে সহকর্মীরা ছুটে এসে তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যে আহত আদনান কয়েকবার বমি করে। তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার্ড করেন। পরে তার সহকর্মীরা রাতেই এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করান।
নিউরো সার্জন আমিনুল ইসলাম এর তত্ত্বাবধানে বর্তমানে সে এভারকেয়ার হাসপাতালে আইসিসিইউতে চিকিৎসাধীন আছেন। শনিবার সকালে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন, এভারকেয়ারে তাঁর সঙ্গে থাকা সহকর্মী উপপরিদর্শক মাসুদ ও একমাত্র ভগ্নিপতি হানিফ খান।
পুলিশের উপর হামলার পর হামলাকারী থানার সামনে থেকে কিভাবে নির্বিঘ্নে পালিয়ে যায় তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
আহতের স্বজনরা জানায়, আদনান মাত্র ৭ মাস আগে ফরিদপুরের মেয়ে চৈতিকে বিয়ে করেছেন। স্বামীর এ অবস্থায় চৈতি একেবারে ভেংগে পড়েছেন। আহত স্বামীর শয্যাপাশে বসে নির্বাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে থাকে সে। ভগ্নিপতি ফারুক আরো জানান, হাসপাতালের সকল ব্যয়ভার নরসিংদী জেলা পুলিশই বহন করছে।
নাম প্রকাশ না করার শর্তে তার দুই সহকর্মী এ প্রতিবেদককে বলেন, ঘটনার সময় একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্ত করা হলেও তাকে আটক করা যায়নি। হামলাকারীর নাম সাইফুল ইসলাম। তার গ্রামের বাড়ি সদর উপজেলার আলোকবালি গ্রামে। সেখানে তার থাকার জন্য কোনো ঘর বাড়ি নেই। সে একজন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে বলেও জানান তারা।
নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছি। কেনো এমন ঘটনা ঘটলো এমন এক প্রশ্নের জবাবে আবুল কাশেম বলেন, বিষয়টি জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। হামলাকারী কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা বা এটা কোনো নাশকতা কি না এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হামলাকারীকে আটকের পর তা নিশ্চিত হয়ে বলা যাবে। এখনই এ ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।
এদিকে এঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক বিরাজ করছে পুলিশ সদস্যদের মধ্যেও। স্থানীয় বাসিন্দারা বলেন, আসলে এক অনিরাপদ শহরের নাম নরসিংদী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ