শিরোনাম :
শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা?

মাইনউদ্দিন সরকার / ৫২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

71

আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ব্যবসায়ীক লাভবান হওয়ার প্রচেষ্টা নাকি পেখম লাগিয়ে ময়ূর সাজার চেষ্টা।
বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে প্রতিবেদকের হাতে এসেছে চমকপ্রদ তথ্য। আবদুল কাদির মোল্লা সিটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে? তারই ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি ছাপা হলো আজ :

অখ্যাত কাদির মোল্লা যেভাবে বিখ্যাত হয়েছেন :
২০০৬ সাল আবদুল কাদির মোল্লা একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু ব্যবসায়ী মহল ছাড়া তাকে অল্প সংখ্যক লোকই চেনেন। তিনি চিন্তাভাবনা করছিলেন কিভাবে সুপরিচিত হওয়া যায়।
নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রণব চক্রবর্তী, মোহাম্মদ আলী, গোলাম মোস্তফা মিয়া ও নরসিংদী কলেজ শিক্ষক সমিতি (নকশিস) সভাপতি মশিউর রহমান মৃধা’র তত্বাবধানে পরিচালিত নরসিংদী সিটি কলেজের একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় আবদুল কাদির মোল্লাকে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি দেখে আপ্লুত হয়ে যান তিনি, বুঝতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারলে পরিচিতি পাওয়ার সুযোগ বাড়বে। তাই অনুষ্ঠান শেষে প্রফেসর প্রণব চক্রবর্তী মোহাম্মদ আলী, গোলাম মোস্তফা মিয়া ও মশিউর রহমান মৃধা’র কাছে শিক্ষাখাতে অর্থায়ন করার মনোভাব প্রকাশ করেন। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে প্রফেসর প্রণব চক্রবর্তী, মোহাম্মদ আলী ও গোলাম মোস্তফা মিয়া’র পরামর্শক্রমে মশিউর রহমান মৃধাকে অধ্যক্ষ করে, নরসিংদী সিটি কলেজ হয়ে যায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ।
মশিউর রহমান মৃধার দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমে ২০০৮ সালে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে কলেজটি। ২০০৯ সালে শতভাগ পাস করে ঢাকা বোর্ডে ৫ম,২০১০ সালে ৪র্থ,২০১১ সালে ৭ম স্থান অর্জন করে। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিনবার ঢাকা বোর্ডসহ সমগ্র বাংলাদেশে ২য় স্থানটি দখল করে নেয় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। ২০১৪ সালের পর থেকে র‍্যাংকিং প্রথা বন্ধ করে দেয় সরকার। ঈর্ষান্বিত ফলাফলে দেশ-বিদেশে সুপরিচিত হয়ে উঠেন আবদুল কাদির মোল্লা।
সুনামের ধারাবাহিকতায় আবদুল কাদির মোল্লা তার স্ত্রীর নামে নাসিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল এন্ড হোমস প্রতিষ্ঠা করেন।
প্রফেসর প্রণব চক্রবর্তী, মোহাম্মদ আলী, গোলাম মোস্তফা মিয়া ও মশিউর রহমান মৃধা’র পরোক্ষ পরামর্শ এবং আবদুল কাদির মোল্লার দিক নির্দেশনায় ভালো ফলাফল করতে শুরু করে স্কুলটিও।
ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে পরামর্শক হিসেবে একে একে যুক্ত হয়েছিলেন, প্রফেসর সূর্যকান্ত দাস, অনিল কুমার সাহা,নারায়ণ কুমার সাহা, আব্দুর রহমান শাহ ও পুলিন সাহা’দের মতো নরসিংদীর শিক্ষা জগতের আইকনগণ।
ব্যাপক পরিচিতি পেয়ে যায় আবদুল কাদির মোল্লা। সারাদেশে অভিভাবকদের কাছে আস্থা ও সফলতার ভরসা হয়ে উঠে শিক্ষা প্রতিষ্ঠান দুটি।

শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান :
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ও নাসিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল এন্ড হোমস যখন ধারাবাহিক সফলতায় অভিভাবকদের আস্থার ভরসা হয়ে উঠেছে, তখনি নিজের খোলস পাল্টে ফেলেন ব্যবসায়ী আবদুল কাদির মোল্লা। শিক্ষা প্রতিষ্ঠান দুটিকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়াস শুরু করেন। বিষয়টি বুঝতে পেরে নিজেদের গুটিয়ে নেন, প্রফেসর প্রণব চক্রবর্তী, মোহাম্মদ আলী, গোলাম মোস্তফা মিয়াসহ সকল শুভাকাঙ্ক্ষী পরামর্শকগণ।
শিক্ষা প্রতিষ্ঠান থাকবে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, কোন ব্যবসা প্রতিষ্ঠান হিসেব নয়, এই নীতির পক্ষে শক্ত অবস্থান নেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা।
কিন্তু ব্যবসায়ী কাদির মোল্লা সেটা মানতে নারাজ। ২০১৯ সালে আবদুল কাদির মোল্লার সাথে মতবিরোধের কারনে কলেজ থেকে পদত্যাগ করতে চাইলেন অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অধ্যক্ষের পদত্যাগের কথা জানতে পেরে সকল শিক্ষার্থী ক্ষোভে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কে সকল যানবাহন চলাচল। প্রায় ৫ ঘন্টায়ও শিক্ষার্থীদের আন্দোলন থামাতে ব্যর্থ হয় স্থানীয় প্রশাসন। পরে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় অধ্যক্ষ মশিউর রহমান মৃধা পদত্যাগ করবেন না ঘোষণা দিলে, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
পরে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা পদত্যাগ করেন।
এরপর থেকে স্কুল ও কলেজে অভিভাবকদের কাছ থেকে ডোনেশন, জামানত ও নানা অজুহাতে অর্থ আদায় শুরু করেন আবদুল কাদির মোল্লা। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে বিতর্কের জন্ম নিতে দেখা যায়।
পুর্বে প্রতি বছরই শিক্ষা প্রতিষ্ঠান দুটির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর গৌরবময় ফলাফলে আনন্দ উল্লাস প্রকাশ করতো সারা নরসিংদী জেলাবাসী। আর বর্তমানে বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের পরই শুরু হয় সমালোচনার ঝড়।
আস্তে-ধীরে অভিভাবকদের কাছ থেকে বেরিয়ে আসে বাছাই পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের ছেঁটে ফেলার লোমহর্ষক কাহিনী।
আবদুল কাদির মোল্লার জামানত ও মুচলেকার মারপ্যাচে জিম্মি অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনেকেই মনে করেন,ব্যবসায়ীক ফায়দা লুটতে অভিভাবকদের মনোযোগ আকর্ষণ করতে সেরা হওয়ার মিথ্যাচার করছেন আবদুল কাদির মোল্লা।
২০২৬ সালে এসএসসি পরীক্ষায় সেরা হওয়ার প্রচারণা করতে গিয়ে বোর্ডের শোকজ পেয়েছেন। আবার এইচএসসি পরীক্ষায় সেরা হওয়ার প্রচারণায় পেখম লাগিয়ে ময়ূর সাজার চেষ্টা করছেন কেন?
আবদুল কাদির মোল্লা ব্যবসায়ীক মনোভাব ছেড়ে পুর্বের ন্যায় শিক্ষানুরাগী মনোভাব নিয়ে পরিচালনা করলে শিক্ষা প্রতিষ্ঠান দুটি হারানো গৌরব ফিরে পাবে। কোন মিথ্যাচার করার প্রয়োজন হবেনা বলে মনে করেন শিক্ষা বিশেষজ্ঞরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ