শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি।

স্টাফ রিপোর্টার / ৩২১ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

397

মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার বিচার দাবি এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, দেশে ক্রমাগত শিশু ও নারী ধর্ষণের যে ঘটনা ঘটছে, তা দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতিরই ফল।
২০ মে সন্ধ্যায় রাজধানীর শ্যামলী প্রিন্স কনভেনশন হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর শাখার ২০২৬-২৮ মেয়াদের নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন। সাবেক জজ ও ঢাকা মহানগরের সভাপতি শেখ জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাসের মোঃ ইলিয়াস বলেন:
“সরকার যদি দ্রুত ধর্ষণ সংক্রান্ত আইন সংস্কার না করে এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে দেশের সার্বিক পরিস্থিতির আরও অবনতি ঘটবে। মানুষ আজ মনুষ্যত্ব হারিয়ে চতুষ্পদ জন্তুর ন্যায় আচরণ করছে, যা আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে নাগরিক ও মানবাধিকার কর্মীদের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় পরিচালক মেজর (অব.) জাহিদ হাসান, আজীবন সদস্য জনাব বাদল, ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী সভাপতি কাউসার আহমেদ এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সাগর প্রমুখ। বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ