শিরোনাম :
ঘোড়াশাল পৌরসভাকে সন্ত্রাস ও মাদক মুক্ত হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ… সম্ভাব্য মেয়র প্রার্থী জুয়েল নরসিংদীতে দুই সাংবাদিকের পিতা-মাতার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ঘোড়াশাল পৌরসভাকে সন্ত্রাস ও মাদক মুক্ত হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ… সম্ভাব্য মেয়র প্রার্থী জুয়েল

স্টাফ রিপোর্টার / ২৭ বার
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

45

নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ফজলুল কবির জুয়েল বলেছেন, মহান সৃষ্টি কর্তার কৃপায় আমি নির্বাচিত হতে পারলে আমার সর্বপ্রথম কাজ হবে ঘোড়াশাল পৌরসভাকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলা। বিগত সময়ে যারা নির্বাচিত হয়েছিলো, তারা ঘোড়াশাল পৌর সভাকে পারিবারিক বলয়ে আবদ্ধ করে রেখেছিলো। আমি চাই ঘোড়াশাল পৌরসভা কোন পারিবারিক বলয়ে না থেকে জনসাধারণের জন্য উম্মুক্ত রাখতে। ঘোড়াশাল পৌরসভা হবে জনবান্ধব পৌরসভা। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল এর সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম টিটু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন মোল্লা।
ফজলুল কবির জুয়েল আরো বলেন, বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করে না, সন্ত্রাস ও চাঁদাবাজকে আশ্রয় দেয় না,, তাই আমার প্রধান চ্যালেঞ্জ হলো সমাজ থেকে চাঁদাবাজ, মাদক এবং সন্ত্রাস মুক্ত করা। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আশা করি আমার কর্মকান্ড এবং সমাজ সেবামূলক কাজের উপর ভিত্তি করে ঘোড়াশাল পৌরবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ । তিনি আরো বলেন, মহান সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন, রাজনীতি করে মেয়র নির্বাচিত হয়ে বিত্তবান হওয়ার কোন ইচ্ছাই আমার নেই। আমি চাই মানুষের জন্য কাজ করতে,মানুষের পাশে থাকতে। জনসেবায় নিজকে বিলিয়ে দেওয়াই হচ্ছে আমার মূল লক্ষ্য । আমি জনগণের প্রার্থী , আমি নির্বাচিত হতে পারলে পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের সাথে নিয়ে এবং তাদের পরামর্শে এলাকার উন্নয়ন করবো ইনশাআল্লাহ। পরিশেষে তিনি সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। তিনি সকলের দোয়া প্রার্থী। নরসিংদী জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম মতির সঞ্চালনায় মতবিনিময় সভায় নরসিংদী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ