শিরোনাম :
শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোকনুল হক ভূঞা তীব্র তাপদাহে নরসিংদীতে রেড ক্রিসেন্ট কর্তৃক ছাতা পাখা ও পানি বিতরণ পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী।
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী।

স্টাফ রিপোর্টার / ২০৫ বার
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

264

নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো সত্য উদঘাটন করা| তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “আপনারা সাংবাদিক, আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। তবে সংবাদ প্রচারে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে।
তিনি আরও বলেন, জেলায় জ্বালানি সংকট, নদী দূষণ, মানহীন ডায়াগনস্টিক সেন্টার এবং লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এসব অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলেও তিনি জানান।
সভায় নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ আওয়াল, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম মতি, সাধারণ সম্পাদক সজল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মিঠু,কোষাধ্যক্ষ মাইনউদ্দিন সরকার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন|
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন| তারা অভিযোগ করেন, জেলায় অবৈধভাবে অকটেন ও পেট্রোল বিক্রি, রাতের আঁধারে তেল পাচার, এবং মাটি কেটে নেওয়ার মতো নানা অনিয়ম চলছে| এছাড়া জ্বালানি সংকট ও নদী দূষণ পরিস্থিতিও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে|
এছাড়াও সভায় মাদক সেবন, চুরি-ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ তুলে ধরেন সাংবাদিকরা| তারা এসব অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান|
জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সাংবাদিকদের সাথে সমন্বয় রেখে কাজ করা হবে|

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ