শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার / ৩২৪ বার
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

414

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফাতেহা আয়াত পরিচালিত “জিরো অলিম্পিয়াড” এর দিনব্যাপী ক্যাম্পেইন প্রোগ্রাম নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হয়েছে।
নরসিংদীর শীর্ষ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসায়, সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নরসিংদী সরকারি কলেজে এবং দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আব্দুল কাদের মোল্লা সিটি কলেজে কর্মসূচি পরিচালিত হয়।
প্রতিটি পর্বে জিরো অলিম্পিয়াডের ম্যানেজিং ডিরেক্টর ব্যারিস্টার সায়েদ আফতাব আহমেদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অলিম্পিয়াডের লক্ষ্য, অংশগ্রহণের পদ্ধতি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং প্রতিটি পর্বের শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থীর উপস্থিতি ছিল।

নরসিংদী সরকারি কলেজ পর্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন চিন্তা, জ্ঞান ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের প্রভাষক মনিরুজ্জামান , চেতনা টিভির ব্যবস্থাপনা পরিচালক এবিএম আজরাফ টিপু এবং অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাথমিক শিক্ষক আফসানা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি রাশেদুর রহমান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে উদ্যোগটিকে স্বাগত জানান।
আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা খান। সভাপতিত্ব করেন অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কিশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার সংস্কৃতি বিষয়ক সম্পাদক জোড়ায়েস এবং প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাথমিক শিক্ষক আফসানা রহমান।
অন্যদিকে, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রফেসর আবুল কালাম আজাদ। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এ পর্বে সভাপতিত্ব করেন অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কিশোর।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অলিম্পিয়াড সংক্রান্ত বিভিন্ন তথ্য, নিবন্ধন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, এ ক্যাম্পেইন বাস্তবায়নে অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সার্বিক সহযোগিতায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ