শিরোনাম :
নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————– শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোকনুল হক ভূঞা তীব্র তাপদাহে নরসিংদীতে রেড ক্রিসেন্ট কর্তৃক ছাতা পাখা ও পানি বিতরণ পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক

মাইনউদ্দিন সরকার / ৩০৯ বার
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

392

ঈদের আনন্দ উপভোগ করতে হাজার হাজার ভ্রমন পিপাসু দর্শণার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠেছে নরসিংদীর ড্রীম হলিডে পার্ক। ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে পার্কের বিভিন্ন রকমের আকর্ষণীয় রাইড।
দেশি ভ্রমণ পিপাসুদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ড্রীম হলিডে পার্কে আনন্দ উপভোগ করতে আসছেন।  
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যান্ত্রিক কোলাহল থেকে স্বস্তি পেতে ঈদ আনন্দ উদযাপনে ড্রীম হলিডে পার্কের আদর্শ গ্রামের পরিবেশে স্বস্তির নিশ্বাস নিতে দর্শনার্থীদের মনজয় করেছে ।
শিশু ও বড়দের নানা আকর্ষণীয় রাইডের পাশাপাশি কৃত্রিম নদী ও পাহাড়বেষ্টিত ড্রিম সাফারি পার্কে অতিথি পাখিদের আগমন দর্শনার্থীদের আরো নজর কাড়ছে।
অত্যাধুনিক কটেজ ও রেস্টুরেন্ট সুবিধা থাকায় অনেকে সপরিবারে ঈদ উদযাপন করতে এসেছেন এই পার্কে । ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সী নারী পুরুষের সঙ্গে যোগ দিয়েছে চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও পার্শ্ববর্তী ভারতের আগরতলা থেকে বিপুলসংখ্যক পর্যটক।
তবে এত কিছুর মধ্যে সবারই বেশি আকর্ষণ যেন ওয়াটার পার্ক ঘিরে। গানের তালে তালে পানির ঢেউয়ে নেচে গেয়ে আনন্দ ফুর্তি করেন শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ। চলছে হৈহুল্লোড়, দাপাদাপি আর আনন্দ-চিৎকার।
ড্রিম হলিডে পার্ক এর চেয়ারম্যান  প্রবীর কুমার সাহা বলেন, বাংলাদেশের দূরদূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার ভ্রমন পিপাসু দর্শণার্থী ঈদকে কেন্দ্র করে আমার পার্কে বেড়াতে এসে আনন্দ উপভোগ করছেন। বাংলাদেশ ছাড়াও দেশের বাহির থেকে পর্যটকরা ঘুরতে আসেন। সকলের কথা চিন্তা করে এই জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দেশ-বিদেশের  ভ্রমন পিপাসু দর্শণার্থীদের মনোরঞ্জন করার জন্য ও নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে এই পার্ককে প্রস্তুত করা হয়েছে। 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ