শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিবপুরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪৪০ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

536

নরসিংদী-৩ শিবপুর আসনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকালে শিবপুর বাঁশ বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচনী প্রচারণা টিমের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি বাছিরুল ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।
বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাশেদ ইকবাল শ্যামল। বিশেষ বক্তা ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম হিমেল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বি এম কাউছার, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এফ এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ