বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

নরসিংদীতে ৪০.৫কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১১

মাইনউদ্দিন সরকার / ৫৮১ বার
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

703

নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকাপ ভ্যান আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন র‍্যাব ১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, শনিবার দুপুরে র‍্যাব ১১ এর একটি চৌকস অভিযানিক দল বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪০.৫ কেজি গাঁজাসহ মিলন মিয়া(৪২) ও তাহাদুল ইসলাম শান্ত(১৯) নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী মিলন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুরের পুর্ব চারাভাঙ্গা গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে এবং তাহাদুল ইসলাম শান্ত গাজীপুর জেলার শ্রীপুরের সৈলাট গ্রামের মৃত বাহাদুরের ছেলে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বেলাব থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ