শিরোনাম :
শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————– শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

নরসিংদীতে জামায়াতে ইসলামীর ফ্রী মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার / ৫১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

481

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার সকাল থেকে বটতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে এলাকার শতাধিক দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নরসিংদী-১ আসনে এমপি প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার আব্দুল হালিম সরকার ।
এছাড়াও ক্যাম্পে সেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডা. শফিকুল ইসলাম ভূঁইয়া, ডা. নাজমুল হাসান ও ডা. শাহীন মিয়া।
চিকিৎসকরা সাধারণ রোগ নির্ণয়ের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করতেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে।
স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ