শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

নরসিংদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ৩১৩ বার
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

189

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
দিবসটি উপলক্ষে নরসিংদীর সকল সরকারী দপ্তর প্রধানদের অংশগ্রহণে র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নেতৃত্বে একটি র‍্যালী বের হয়ে জেলা প্রশাসকের বাংলোর সামনে গিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সিভিল সার্জন ডা. আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম শামসুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটি সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হক, নরসিংদী জেলা কমিটির সহসভাপতি তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির, সদস্য হলধর দাস, মিল্লাত হোসেন ও পারভীন বেগম, এলজিইডি নরসিংদীর সহকারী প্রকৌশলী শাহআলম মিয়া,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ