শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিবপুরে পিঠা উৎসব অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি / ২০৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

92

নরসিংদীর শিবপুরে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গণে এ উৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উৎসবে নারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি এসব পিঠার মধ্যে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুল পিঠা, সেমাই পিঠা, মালপোয়া, পাটিশাপটা, দুধ পুলি, দুধ চিতইসহ বাহারি স্বাদের পিঠা। সকাল থেকেই স্টলগুলোতে ছিল পিঠাপ্রেমীদের ভিড়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: গুল রাওশান ফিরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, প্রেক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন বলেন, “এ ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের তৈরি পণ্যের প্রচার–প্রচারণা বাড়ানোর মাধ্যমে অন্য নারীরাও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবেন।”
এসময় প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তারা স্টল পরিদর্শন করেন এবং শীতকালীন নানা স্বাদের পিঠা আস্বাদন করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ