শিরোনাম :
নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

নরসিংদীতে উপজেলা প্রশাসনের উপকরণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার / ৪৩৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

337

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়, শিক্ষার্থী ও প্রতিবন্ধী এবং অসহায় নারীদের মাঝে স্কুল ব্যাগ,বাইসাইকেল, স্কাউট সামগ্রী, খেলার সামগ্রী,হুইলচেয়ার ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদের অমৃতসাগর হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউসার সুমন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বশির আহমেদ, কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।
উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ২৩ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ২৩ জন অসহায় নারীকে সেলাইমেশিন, ৩ জন অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ১২ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ৪ টি বিদ্যালয়ে স্কাউট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ৪ টি বিদ্যালয়ে পানির ফিল্টার, ৫ জোড়া স্কুল ব্যান্চ ৩ সেট ব্যাডমিন্টন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে হবে। প্রতিবন্ধী এবং অসহায় মানুষ সহযোগিতা পেলে সমাজে মাথা উঁচু করে চলতে পারবে। কারো করোনার জন্য চেয়ে থাকতে হবে না। এখন থেকে জেলা প্রশাসন প্রতি মাসে প্রত্যেক ইউনিয়ন থেকে দুইজন প্রতিবন্ধী ও অসহায়কে সহযোগিতা সহ দুইজন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করার ব্যবস্থা করবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ