শিরোনাম :
একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

নরসিংদীতে মা ইলিশ রক্ষায় অভিযান

স্টাফ রিপোর্টার / ৬২১ বার
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

458

মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন,উপজেলা মৎস অধিদপ্তর ও করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করেন। এসময় শহীদুল্লাহ্ নামে
একজন জেলেকে আটক করা হয় । পরে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব। 
যৌথ অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নেপাল কান্তি দেব, করিমপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি সুব্রত পোদ্দার , উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রনিসহ জেলা প্রশাসন, উপজেলা মৎস অধিদপ্তর ও করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল অংশগ্রহণ করেন।
এ বিষয়ে করিমপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি সুব্রত পোদ্দার বলেন, মা ইলিশ রক্ষায় মৎস অধিদপ্তরের নির্দেশনায় কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা চলছে এবং এ অভিযান প্রতিদিনই পরিচালনা করা হবে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নদী থেকে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় এতিমদের খাবারের জন্য বিতরণ করা হয়েছে। 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ