শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

নরসিংদীতে চিনিশপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার / ৬৭৫ বার
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

480

আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে আলোচনা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে চিনিশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালেদ মাহমুদ।
আলোচনা সভায় বক্তৃতা করেন সাংবাদিক বিশ্বজিৎ সাহা, হাবুল মালাকার, সাবেক ইউপি সদস্য বিজন মেম্বার, বদু মিয়া, সিরাজুল ইসলাম, সায়েম মেম্বার প্রমুখ। বক্তারা পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও সম্প্রীতিমূলক পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানান।
আলোচনা শেষে চিনিশপুর ইউনিয়নের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ