শিরোনাম :
অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে…..
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় অস্ত্র ও কার্তুজসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ১২৬৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

210

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ীতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান এবং ২টি ১২ বোর কার্তুজসহ মোঃ শাহপরান (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে বাঁশগাড়ীর বালুয়াকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
১০ আগস্ট বৃহস্পতিবার ১৮৭৮ সনের অস্ত্র আইনে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই আপন কুমার মজুমদার এর নেতৃত্বে রায়পুরা থানা পুলিশের একটি দল বাঁশগাড়ী ইউনিয়নের বটতলী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো: শাহপরান (২৮) কে একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ২টি ১২ বোর কার্টুজসহ গ্রেফতার করে। এসময় সাথে থাকা ফয়সাল আহমেদ সুমন (৩৮) নামে অন্যজন পালিয়ে যায়।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, ১৮৭৮ সনের অস্ত্র আইনে আটকৃত শাহ পরানের বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ অন্যান্য মামলার রেকর্ড পাওয়া যায়। এছাড়া তার সাথে থাকা পলাতক ফয়সাল আহমেদ সুমনের বিরুদ্ধেও অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ মারামারির মামলার রেকর্ড রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ