শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবীর প্রতিবাদে প্রবাসী ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন

মাইনউদ্দিন সরকার / ৬৮৯ বার
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

482

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মেম্বার ও গোলাম ফারুক এর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকিসহ পরিবারের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন এবং বিএনপির হাই কমান্ডের সহযোগীতা কামনা করেছেন ভূক্তভোগী পরিবার। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে সংবাদ সন্মেলন করে এই সহযোগীতা কামনা করেন, সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের সৌদি প্রবাসী ও দিলারপুর বাজারের আল আরাফা ইসলামী ব্যাংক (এজেন্ট) ব্যাংকিয়ের মালিক ব্যবসায়ী শামিম আহমেদ গাজী।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি একজন প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা। আমি কখনও কোনো রাজনৈতিক দলের পদ-পদবী বহন করিনি। তারা আমাকে আওয়ামী লীগের তকমা লাগিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন.গত ৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় বিএনপির নেতা কামরুল পাঠান, জাহাঙ্গীর মেম্বার ও গোলাম ফারুক দিলারপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসে ডোনেশন দাবি করেন। তাদের চাহিদা মত ডোনেশন না দেওয়ায় আমার দিলারপুরে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাকে বের করে দেন এবং প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন। পরে একপর্যায়ে তারা আমাকে এর চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন এবং প্রয়োজনে হত্যা করা হবে বলে শাসিয়ে যান। ফলে আমি ও আমার পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে নজরপুর ইউনিয়নে বিএনপির পরিচয়ে তারা বেপরোয়া হয়ে ওঠেন।
সংবাদ সন্মেলন উপস্থিত স্থানীয় ইউপি সদস্য ইসমাইল বলেন, ভুক্তভোগী শামীম আহম্মেদ গাজী কোনোসময় রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করছে। যারা রাজনৈতিক পরিচয় দিয়ে এধরণের কাজ করার চেষ্টা করছেন তারা কখনো দলের কল্যাণ বয়ে আনতে পারে না।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ