শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিএনপি একটি মহাসমুদ্র দল : খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার / ৮০০ বার
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

526

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন।জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনে উদ্বুদ্ধ হয়ে দেশের জনগণ বিএনপির পতাকাতলে এসেছে। আজ দক্ষিণ পুর্ব এশিয়ায় সর্ববৃহৎ দল বিএনপি।বিএনপি কত বড় দল আমরা নিজেরাও বলতে পারবনা। বর্তমানে বিএনপি একটি মহাসমুদ্র দলে পরিনত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে শিবপুর উপজেলা বিএনপির ও সংগঠনের আয়োজনে কলেজগেইট( বাঁশবাজার) উপজেলা বিএনপির নতুন কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার সভায় সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সির সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এড.মাহমুদুল হাসান বাবুল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাছুম মোল্লাসহ জেলা,উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ