শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিবপুর উপজেলা চেয়ারম্যান হত্যার মূল আসামি দুবাইয়ে গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৬৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

439

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি) এস এম মোস্তাইন হোসেন এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতারকৃত মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে। পিবিআইয়ের এসপি মোস্তাইন হোসেন জানান,
২০২৩ সালের ২৩ জুন থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এর মধ্যে পালিয়ে দুবাই চলে যান মহসিন মিয়া। পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেপ্তার করে। রোববার মহসিন মিয়াকে দেশে নিয়ে আসা হয়। ২১ জুলাই নরসিংদীর আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে আলোচিত উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় ১৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় হারুনুর রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৯৪ দিন পর ৩১ মে মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান। মৃত্যুর আগেই পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ