শিরোনাম :
বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

অপপ্রচার ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তন্ময় সাহা / ৫৪০ বার
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

264

নরসিংদীর রায়পুরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান ও ভুক্তভোগী।
শনিবার (১২ জুলাই) বিকাল তিনটায় উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদে স্থানীয় সংবাদকর্মীদের ডেকে এই সংবাদ সম্মেলন করেন মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজা আক্তার ও মির্জাচর ইউনিয়নের যুবদলের সভাপতি প্রার্থী নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেন, মির্জাচর ইউনিয়নের সুনাম নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে আসছে, মির্জাচর তথা রায়পুরা উপজেলায় কোন বালু মহল নেই অথচ কিছু লোক প্রচার করছে মির্জাচর ইউনিয়নে অবস্থিত মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এবং এর সাথে চেয়ারম্যান জড়িত কিন্তু প্রকৃত পক্ষে মির্জাচরে কোন বালু মহল নেই।
মাহফুজা আক্তার আরো জানান তার জানামতে চট্টগ্রাম বিভাগে অবস্থিত ব্রাক্ষণবাড়িয়া নবিনগর উপজেলার নাসিরাবাদ মৌজায় একটি বৈধ বালু মহল রয়েছে। তার দিকে আঙুল উঠায় তিনি বালু মহলের ডকুমেন্টটি সংগ্রহ করেছেন কিন্তু এর সাথে মির্জাচর ইউনিয়নের কোন যোগ সুত্র নেই।
তাছাড়া ইউপি চেয়ারম্যান বলেন ভবিষ্যতে কেউ যদি মির্জাচর ইউনিয়ন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করে তাহলে একজন চেয়ারম্যান হিসেবে যা করণীয় তিনি করবেন।
এদিকে আরেক ভুক্তভোগী মির্জাচর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী নুরুল ইসলাম জানান,তিনি মির্জাচর ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে নরসিংদীতে বসবাস করছেন মাঝে মধ্যে এলাকায় আসলেও মির্জাচর ইউনিয়নে কোন বালুমহল তার চোখে পড়েনি। কিন্তু কিছু কুচক্রী মহল তার ব্যক্তিগত সুনাম নষ্ট করার প্রয়তারা করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে।
তিনি আরো জানান নবিনগরের নাসিরাবাদ এলাকায় একটি বৈধ বালু মহল আছে শুনেছেন এটির মির্জাচর ইউনিয়নের সাথে কোন সম্পৃক্ত নয়। মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ব্যক্তিরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ