শিরোনাম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

এসএসসি ফলাফলে দেশ সেরা নরসিংদীর এনকেএম হাইস্কুল

স্টাফ রিপোর্টার / ৮০৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

561

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস বিগত বছরের মতো এবছরও এসএসসি পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এনকেএম হাইস্কুলের ৩২০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ শতভাগ জিপিএ ৫ পেয়ে তুলনামূলক ভাবে ঢাকা বোর্ডের সেরা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে এসএসসির ফলাফল ঘোষনার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।
ফলাফল ঘোষণার পর বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দ উৎসবে মেতে উঠেন শিক্ষক, অভিভাবক ও শির্ক্ষাথীরা। এর আগেও একাধিকবার শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন ও ব্যবসায় শিক্ষা শাখার ৩ জনসহ মোট ৩২০ পরিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩২০ শিক্ষার্থীই জিপিএ ৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল কাদির মোল্লা শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ