শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন

নরসিংদীতে এনসিপির বিক্ষোভ মিছিল

মাইনউদ্দিন সরকার / ৬৩১ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

335

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা এনসিপি। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নরসিংদী শহরের জেলখানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সদর উপজেলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
নরসিংদী জেলা এনসিপির প্রধান সমন্বয়ক আওলাদ হোসেন জনির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির উত্তর অঞ্চলের সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলী।
এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব সংহতি সংগঠক ইমতিয়াজ খান বিল্লাল, পলাশ উপজেলা এনসিপির সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব, ছাত্র সংগঠক তমাল,অভিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য গতকাল সোমবার সন্ধ্যায় এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল হামলা চালায় একদল দুষ্কৃতকারী। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে, আইনের আওতায় এনে শাস্তির দাবিতে আজকে নরসিংদী জেলা এনসিপি এই বিক্ষোভ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ